সৌদি আরবের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করা হয়েছে। নতুন করে বেশ কয়েকজন নতুন উপমন্ত্রীকেও নিয়োগ দেওয়া হয়েছে।
শ্রম এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে তামাদার বিনতে ইউসুফ আল রামাহ নামে এক নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজকীয় এক ফরমানে তাদের নিয়োগ দেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ।
ড. তামদার বিনতে ইউসেফ মোগেল আল-রামমাহ দ্বিতীয় কোনো নারী যাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন বাদশা। এছাড়া অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা বিষয়ক দপ্তরে নিয়োগ পেয়েছেন কয়েকজন উপমন্ত্রী।
এর আগে, কয়েকটি ফরমানের মাধ্যমে সৌদি বাদশা দেশটির সেনাপ্রধানসহ কয়েকজন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি নিউজ এজেন্সিতে এ খবর জানানো হলেও সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি।





