চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে হোটেল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারসহ তিন জনকে আটক করেছে। নিহতের পরিচয় হোটেলের রেজিষ্টারে লেখা আছে গাজীপুর জেলার আনোয়ার হোসেনের স্ত্রী রেজিস্টারে খাতুন(২২)।
আনোয়ার ও ফরিদা স্বামী ও স্ত্রী পরিচয়ে চুয়াডাঙ্গা শহরের কবরি রোডের একটি আবাসিক হোটেলে উঠে। আনোয়ার নিজেকে একজন ঠিকাদার হিসাবে পরিচয় দেন। গত রোববার সকালে আনোয়ার হোটেলের ২২৪ নং রুমে ফরিদাকে তালা লাগিয়ে বাইরে চলে যায়। আনোয়ার হোটেলে ফিরে না আসলে হোটেলে ম্যানেজারের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়।
পুলিশ রুমের তালা খুলে অর্ধ নগ্ন অবস্থায় ফরিদার লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে।
বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশকে খবর দেন হোটেল ম্যানেজার। পরে রুমে তালা ভেঙে ফরিদার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।





