পাকিস্তান সুপার লিগে ৮ম খেলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে উড়তে থাকা করাচি কিংস। মধ্যপ্রাচ্যের দেশ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসসহ আরো বেশ কয়েকটি চ্যানেল।
এ দিকে পয়েন্ট টেবিলে সবার উপরে করাচি কিংস। দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। অন্যদিকে লাহোর কালান্দার্সের অবস্থান তলানীতে। দুই ম্যাচ মাঠে নেমে এখন পর্যন্ত কোন জয় তুলতে পারেনি তারা। তবে এখন পর্যন্ত করাচি ও লাহোর কালান্দার্স একবারও মুখোমুখি হয়নি। তাই শক্তিপরীক্ষায় কার অবস্থান কেমন সেটা সুনিশ্চিত নয়।
মজার তথ্য হল, মাত্র ২৪ ঘন্টা আগে পিএসএলের ৭ম ম্যাচে পেশওয়ার জালমির বিপক্ষে মাঠে নেমেছিল করাচি। ম্যাচটিতে পাঁচ উইকেটে জয়লাভ করে ইমাদ ওয়াসিম বাহিনী। তাই বলা যায়, ছন্দে থাকা করাচি কিংসই আজকের ম্যাচে ফেভারিট।
করাচি কিংসের একাদশ:
খুররম মঞ্জুর, ডেনলি, বাবর আযম, ইনগ্রাম, ইয়্যান মরগান, রবি বোপারা, শহীদ খান আফ্রিদি, ইমাদ ওয়াসিম, রেজওয়ান, ওসমান খান, টাইমল মিলস, ।
লাহোর কালান্দার্সের একাদশ:
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), সালমান, রামদিন, উমর আকমল, সুনিল নারাইন, মোস্তাফিজুর রহমান, সোহেল আখতার, শাহিন শাহ আফ্রিদী,ফখর জামান, ইয়াসির শাহ, সোহেল তানভির,





