প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেছেন ভোলার দুই কৃতি শিক্ষার্থী।গতকাল রবিবার প্রধানমন্ত্রী তাদের হাতে এ পুরস্কার তুলে দেন। ভোলার দুই উপজেলার দুই শিক্ষার্থী স্বর্ণপদক পাওয়া তাদের এলাকা, পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে আনন্দ বিরাজ করছে।

জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার বশির উদ্দিনের মেয়ে ফারহানা আক্তার বীনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ থেকে ব্যাচেলর অফ সাইন্স উইথ অনার্স ইন স্ট্যাটিস্টিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর/সিজিপিএ অর্জন করেন। তার এই স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী’র হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন তিনি।

এদিকে লালমোহন উপজেলার সদর লালমোহন ইউনিয়নের ফুলবাগিচার কৃতি সন্তান আবদুল্লাহ সোহাগ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে অ্যানিমল সাইন্স এন্ড মেডিসিন বিষয়ে সন্তোষজনক ফলাফল অর্জন করেন। তার এই স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী’র হাত থেকে এ স্বর্ণপদক গ্রহণ করেন তিনি।

এদিকে দুই উপজেলার দুই কৃতি শিক্ষার্থী স্বর্ণপদক পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জন্মস্থানের লোকজন তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। তারা উভয়ই ভোলাসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।