নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাস-লরির সংঘর্ষে ৮ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে উপজেলার মোগরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাস দ্রুতগতিতে সামনে থাকা একটি লরিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি। সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।