আমরা রাজশাহীতে উপহার নিয়ে আসি আর বিএনপি রাজশাহীতে সৃষ্টি করেছিলো সন্ত্রাস ও বাংলা ভাই। রাজশাহীকে করেছিলো সন্ত্রাসের নগরী। ভয়ে কেউ বাড়ী হতে বের হতে পারতো না আমরা এখন শান্তির রাজশাহী প্রতিষ্ঠা করেছি।
একসময় রাজশাহীতে রাতে মানুষ ঘুমাতে পারতো না।মানুষ কে অতিষ্ঠ করে দিয়েছিলো। পুলিশ কে পিটিয়ে হত্যা করেছে। জামায়াত শিবির তাদের তান্ডবে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীতে আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সরকার আমলে তাদের ক্যাডাররা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করে। শিবির ক্যাডাররা ছাত্রলীগের নেতাকর্মীদের হাত-পায়ের রগ কেটে হত্যা করে। বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে মানুষ কষ্ট করেছে আমরা দেখেছি। এই রাজশাহীতে তারা আপনাদের দিয়েছিলো লাশের উপহার।





