আলোচিত সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, ভন্ডামী করতে আমি ওয়াজ মাহফিলে আসি নাই, আমি আসি আল্লাহকে পাওয়ায় আশায়।
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মানুষকে রাজি খুশী করতে পারলে আল্লাহ খুশী হন। তাই মানব সেবার মাধ্যমে আমি আল্লাহকে পেতে চাই।
১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে জেএমএস গ্যাস ফ্যাক্টরী জামে মসজিদ কমিটির উদ্যোগে ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপস্থিত যুবকদের উদ্দেশ্যে করে শামীম ওসমান বলেন, সারাজীবন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, আমল করেন, কিন্তু যদি বাবা-মায়ের মনে কষ্ট দিলে তুমি জান্নাতে যেতে পারবে না।
তাই বেশী বেশী করে বাবা-মায়ের সেবা করতে হবে। তোমরা মনে রাখবা, জান্নাত পাইতে হইলে বাবা-মাকে সেবা করতে হবে। কোন সন্তান যদি, ভালবাসার সাথে তার মায়ের মুখের দিকে একবার তাকান, একটি কবুলে হজের সমান ছওয়াব পাওয়া যায়।





