বান্দরবানের লামায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে লামার ফাসিয়াখালী ইউনিয়নের পাহাড়ি এলাকায় র্যাব ও বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন এই যৌথ অভিযান চালায়।
আটকদের নাম তুইসা মং, এক্য মারমা, চাইমুং মারমা ও মিফং মারমা। এসময়, তাদের কাছ থেকে ২৫ টি আগ্নেয়াস্ত্র ও দুই হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ সকাল ১১টায় কক্সবাজার র্যাবের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর কথা রয়েছে।





