সৌদি আরবের হোটেলগুলোর ভাড়া বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটিতে করের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কারণে হোটেল মালিকরা বাড়তি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, আগের চেয়ে ২৫ থেকে ৩০ শতাংশ খরচ বাড়ানো হতে পারে। এছাড়া সে দেশে বাড়িভাড়াও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হোটেলের খাবারের মূল্য আগের তুলনায় কিছুটা বাড়ানো হতে পারে।

সম্প্রতি হোটেল এবং ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে পাঁচ শতাংশ কর বাড়িয়ে দিয়েছে সৌদি আরবের নগর ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়।

থ্রি স্টার হোটেলের ক্ষেত্রে করের পরিমাণ বেশি ধরা হয়েছে। ফলে সৌদি আরবে যারা ভাড়া বাসায় থাকেন কিংবা পর্যটক হিসেবে যান; তাদের বাড়তি অর্থ গুনতে হবে।