দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় বিকেল ৫টায়।

টস: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

বাংলাদেশের শেষ সুযোগ: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ট্রফি বিসর্জন দিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকরা হারে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও। চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র করলেও ঢাকায় দ্বিতীয় টেস্ট আড়াই দিনে হেরে যায় মাহমুদউল্লাহর দল। টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? পারবে শেষ সুযোগটা কাজে লাগাতে?

টসে জিতে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০০/১ (১০ ওভার)

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অবশ্য সিরিজ জয়ের প্রত্যয়ই ছিল অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘টি-টোয়েন্টি ভিন্ন একটা ফরম্যাট। আমরা শেষ কয়েকটা সিরিজে ভালো খেলিনি। এই সিরিজটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা এই সিরিজটি দিয়ে বিশ্ব ক্রিকেটে একটি বার্তা দিতে চাই যে, ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতেও আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই সিরিজটি জিততে চাই।’

বাংলাদেশের চূড়ান্ত একাদশ: সৌম্য সরকার, রুবেল হোসাইন, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), জাকির হাসান, আফিফ হোসাইন ও নাজমুল ইসলাম অপু, আরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, সাইফুদ্দিন ।