রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আত্মহত্যা করার জন্য অনুমতি চাইলেন ট্রান্সজেন্ডার মহিলা৷ ওই মহিলার নাম শনাভি পোন্নুস্বামী৷ তাঁর অভিযোগ, নিজের লিঙ্গের জন্য এয়ার ইন্ডিয়ায় চাকরি পাননি তিনি৷ সেই কারণেই তিনি আত্মহত্যা করতে চান৷

শনাভি জানিয়েছেন, “ওরা বলেছে ট্রান্স ওম্যানদের জন্য ওদের কোনও ক্যাটেগরি নেই৷ আমার কাছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে৷ অভিজ্ঞতাও রয়েছে৷ সব কি আমার লিঙ্গের জন্য?” এরপর তিনি আরও প্রশ্ন তুলেছেন, যখন নিজের জেন্ডারের জন্য তিনি ট্যাক্স থেকে চাড় পাবেন না, তখন চাকরি থেকে কেন তাঁকে প্রত্যাখ্যান করা হবে? “এবার আমি মরব কি বাঁচব, সবই রাষ্ট্রপতির হাতে৷” বলেছেন শনাভি৷

এয়ার ইন্ডিয়া থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর অন্য কোনও বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেননি শনাভি৷ “আমি অন্য বিমান সংস্থায় যাইনি৷ কারণ আমাকে সরকারি বিমান সংস্থাই বলেছে তাদের কাছে এমন কোনও ক্যাটেগরি নেই৷ প্রাইভেট বিমান সংস্থা থেকে আমি কী আশা করব?”

শনাভি তাঁর পরিবারের প্রথম ব্যক্তি যে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করেছেন৷ মডেল ও অভিনেতা হিসেবেও কাজ করেছেন তিনি৷ কোও এক বিমান সংস্থায় কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্টে কিছুদিন কাজ করেন৷ ২০১৬ সালে কেবিন ক্রু হিসেবে তিনি এয়ার ইন্ডিয়ার কাছে আবেদন জানান৷ তিনি মহিলা হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছিলেন৷ কিন্তু ৪টি ক্ষেত্রে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়৷ তাঁকে কেন বাদ দেওয়া হল, তার কোনও কারণ তখন তাঁকে জানানো হয়নি৷ সম্প্রতি তিনি জানতে পেরেছেন জেন্টার ক্যাটেগরিতে তাঁকে বাদ দেওয়া হয়েছে৷

২০১৭ সালে এই মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শনাভি৷ আদালতে সেই মামলার এখনও কোনও