আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি সরকারের নিয়ম অনুযায়ী খুরুজে আউদা (Exit re-entry visa), খুরুজে নিহায়া (Final exit visa) ও ইকামা নবায়ন করার জন্য পাসপোর্টে নিম্নবর্ণিত ভাবে মেয়াদ থাকতে হবে।

১. খুরুজে আউদা (Exit re-entry visa) – কমপক্ষে ২ (দুই) মাস

২.খুরুজে নিহায়া (Final exit visa) – কমপক্ষে ৬ (ছয়) মাস
৩.ইকামা নবায়ন (Iqama renewal) – কমপক্ষে ১২ (বার) মাস
কাজেই উক্ত মেয়াদ শেষ হওয়ার ৩ মাস আগেই আরেকটি নতুন পাসপোর্ট করে নিতে হবে।

অনুরোধক্রমে,
পাসপোর্ট ও ভিসা উইং
বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
তথ্য সূত্র: শ্রম উইং