আজ থেকে সকালে আড়াই ঘণ্টা ইন্টারনেটের গতি কমিয়ে রাখতে সব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি, মোবাইল অপারেটর এবং ওয়াইম্যাক্স অপারেটরদের নির্দেশনা দিয়েছিল টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। কিন্তু এ ঘোষণা দেওয়ার পর দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।

আর তাই এ ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হলো টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। কিন্তু প্রশ্ন ফাঁস রোধে হঠাৎ সরকারের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করাকে অযৌক্তিক বলে মনে করছে দেশের সুশীল সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্য দেখা যাচ্ছে এ বিষয় নিয়ে কথা বলতে। এবার বিষয়টি নিয়ে কথা বলতে দেখা গেলো গণজাগরণের মুখ্যপাত্র ইমরান এইচ সরকার।