সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা চরম হতাশায় ভুগতেছেন। আত্নীয়-স্বজন,পরিবার-পরিজন ছেড়ে স্বপ্ন পূরণের আশায় প্রবাস জীবন অতিবাহিত করতেছে লক্ষ সন্তান।
জানা যায়, চলমান অর্থবছরে সৌদিতে বেকার হয়ে পড়ে কয়েক হাজার প্রবাসী। তাছাড়া বিভিন্ন কর্মস্থানে প্রবাসীরা কাজ করতে পারবে না বলে এমন কিছু আইন ও হাতে নেয় দেশটির সরকার। কিছু কিছু প্রতিষ্ঠানে শতভাগ সৌদিকরণ করার ও সিদ্ধান্ত নেন। নতুন বছর জানুয়ারি থেকে আকামা করতে বাড়তি ফি জমা দিতে হয় যা পর্যায়ক্রমে প্রতি বছর বাড়বে বলেও জানা গেছে।
এই দিকে নিজ দেশে চলমাম রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তারা চিন্তিত, দেশে ফিরে যে কিছু করবে সেই অবস্থা নাই বলে জানান অনেকে।
দেশে ফিরে কিছু করতে হলে দেশের অবস্থা ভাল থাকা চাই। কিন্তু দেশে এখন যে পরিস্তিতি চলতেছে প্রতিনিয়ত দুশ্চিন্তা করতে হয়। মা-বাবা, ভাই-বোন, পরিবার-পরিজন সবাই দেশে কখন কি হয় তা নিয়েও চিন্তা হয়।
সব মিলিয়ে খুবই খারাপ সময় পার করতে হচ্ছে জানালেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা।





