সোনাগাজী আল হেলাল একাডেমীর দুই ছাত্রকে কথিত নকলে সহায়তা করার অভিযোগে চরসাহাভিকারি হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবদিন কে প্রকাশ্যে চড় থাপ্পড় লাথিসহ বেদম মারধর করেছে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিকে এনামুল করিম।
জানাযায় শনিবার দুপুরে গণিত পরিক্ষা চলাকালীন সময়ে ছাবের পাইলট হাইস্কুল কেন্দ্রে এঘটনা ঘটে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে পরিক্ষা শেষে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থী দের সরিয়ে দিলেও উত্তেজনা বিরাজমান ছিল ।
পরে সোনাগাজী প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন, এসময় তাদরে উপস্থিতিতে পি কে এনাম প্রথমে নিজের দোষ স্বীকার না করলেও নির্যাতিত শিক্ষক জয়নাল আবেদীনের কেঁদে কেঁদে সিসি টিভির ফুটেজ দেখার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ করলে এক প্রকার ধরাশয়ী হয়ে দোষ স্বীকার করে নির্যাতিত শিক্ষকের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করেন,নির্যাতিত শিক্ষক হাউমাউ করে কেঁদে উঠে বলেন আমি ৩২ বছরের শিক্ষক,আজ আমার শিক্ষকতার জীবন ব্যার্থ হলো, আমার বেঁচে থাকাটাই এখন নিরর্থক। এসময় উপস্থিত সকলের দেওয়া সান্তনায় তিনি এক প্রকার চাপের মুখে ক্ষমার কথা বলেন।





