বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর কাছ থেকে স্বীকৃতি না পেয়ে অন্তঃসত্ত্বা এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গলায় ফাঁস দেয়া আহত ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার যবসেন গ্রামে নানা হাবিব সিকদারের বাড়ি থেকে উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন শিক্ষার্থী সুমি আক্তার।
সুমি জন্মের পর থেকে তার নানা বাড়ি থেকে লেখাপড়া করতেন। সুমি পটুয়াখালী জেলার আমতলী গ্রামের হারুন খানের মেয়ে।





