বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।এর একদিন আগেই বুধবার (৭ ফেব্রুয়ারি) জরুরি সংবাদ সম্মেলন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এসময় বিএনপি চেয়ারপারসন বলেছেন, দেশের বিচার বিভাগকে প্রহসনে পরিণত করা হয়েছে। হামলা-মামলা দিয়ে প্রতিবাদী কণ্ঠকে বন্ধ করা যাবে না। গণতন্ত্র রক্ষায় দেশের মানুষ জেগে উঠবেই।

খালেদা জিয়ার রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করছে। এই রায়ের সঙ্গে সরকারের কোন সংশ্লিষ্টতা নেই।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধায় খালেদা জিয়ার বক্তব্যের পর আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘এই মামলার রায়কে কেন্দ্র করে কোন রকম নাশকতামুলক কর্মকাণ্ড চালনা হয় তাহলে আইনশৃঙ্খলাবাহিনী যথাযথ ব্যাবস্থা নিবে।’