অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন। বুধবার রাজস্থানের চিত্তরে তাকে বহনকারী একটি প্রাইভেটকারের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ সময় তিনি আহত হওয়ায় তাকে চিত্তগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভি এক ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বুধবার সকালে চিত্তরগড় থেকে ৫৫ কিলোমিটার দূরে কোটা-চিত্তর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে বসন্তবাই মোদি নামে নরেন্দ্র মোদির এক আত্মীয় নিহত হয়েছেন। কোটার কাছাকাছি বারান জেলায় এক আত্মীয়র বাড়ি থেকে গুজরাটে ফিরছিলেন যশোদাবেন।

পারসোলি পুলিশ স্টেশনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সিয়াম সিং জানিয়েছেন, যশোদাবেনের মাথায় আঘাত লেগে আহত হলেও তার আঘাত গুরুতর নয়। তাকে চিত্তোরগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিত্তরগড়ের উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুরেষখাতিক জানান, যশোবাদেন ঠিক আছেন এবং ভালো আছেন। তার প্রাথমিক চেকআপ সম্পন্ন হয়েছে।