আগামী ০৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার বিচারাধীন একটি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগরীত কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের অপপ্রয়াস হতে পারে।

এ সম্ভাবনা থেকে ওইদিন রাজধানীতে মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপি কমিশনারের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।