গতবার ৩য় হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে এবার বেশি কিছুই আশা করেছিলো বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকরা। কিন্তু সেই আশায় জল ঢেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এবার ৫মও হতে পারেনি।

তবে সেই দলের একমাত্র নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন আফিফ হোসেন। ব্যাট এবং বল হাতে দেখেয়েছিলেন নিজের কারিশমা। ব্যাটে-বলে অসাধারণ এই যুবা ক্রিকেটারকে সে কারণেই ‘উদীয়মান তারকা’ বলছে আইসিসি। নিজেদের ওয়েবসাইটে যুব বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণে

আফিফের উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে, ‘কঠিন সময়ে পারফর্ম করার সামর্থ্য দেখিয়েছে আফিফ। পুরো প্রতিযোগিতায় সে মোট চারটি ফিফটি করেছে, এগুলোর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষেই ১৫ রানে ৩ উইকেট নিয়েছে সে। যার ফলে ইংলিশরা অল্পতেই সেদিন গুটিয়ে গিয়েছিল। ’শুধু তাই নয়, এর আগে ইএসপিএন ক্রিকইনফোর সেরা একাদশেও জায়গা পেয়েছিলেন আফিফ।