সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে এবার আইপিএলে নতুন জার্সিতে দেখা যাবে বাংলাদেশি কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানকে। আর সেই নতনু জার্সি হল মুম্বাই ইন্ডিয়ান্সের। আর খেলা শুরু হওয়ার আগেই এবার মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ অনিল কুম্বলের মন জয় করে নিলেন এই পেসার।

পেস বিভাগে মুস্তাফিজের সাথে আছেন প্যাট কামিন্স, জসপ্রিট বোমরাহ। আর এই তিন পেসারকে নিয়ে দারুন উচ্ছাস দলটির কোচ কুম্বলের মনে। এক আলোচনায় তিনি বলেন, মুস্তাফিজ সানরাইজার্সে খুবই ভালো করেছে।

দলটির শিরোপা জয়ে এর আগে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আমার মনে হয় এবার মু্ম্বাইয়ের মুল শক্তি হবে ওদের বোলিং। পেসারদের সবাই দারুন। আশা করছি দারুন কিছু করবে তারা।

বোলিংয়ের সাথে ব্যাটিং নিয়েও কথা বলেন কুম্বলে। তিনি বলেন, মুম্বাইয়ের ব্যাটিং শক্তিও দারুন। দলটিতে আছে এভিন লুইস, রোহিত শর্মার মত তারকা। তারাও ম্যাচের ভাগ্য নির্ধারন করে দেয়ার ক্ষমতা রাখে।