সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, গত সপ্তাহে নতুন করে করনভাইরাসে আক্রান্ত দু’জনের মৃত্যু ঘটেছে । তায়েফ এবং আল কনফুদাহ প্রদেশে যথাক্রমে ৬০ এংব ৫০ বছর বয়সী দুই প্রবাসী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ।
রিয়াদ, হাইল, আল-কুনফুদাহ, তাবুক এবং তায়েফে নতুন করে সাতজনের আক্রান্তের খবর মন্ত্রণালয় নিশ্চিত করেছে ।
২০১২ সাল থেকে এ যাবৎকাল করনভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১,৭৮৫ জন । ৭২৭ জন মৃত্যুবরণ করেছেন এ ভাইরাসে ! কাঁচা উটের দুধ, এবং উটের মাংস সঠিকভাবে পরিশোধিত না করে রান্না করার ফলে এই ভাইরাস ছড়িয়েছে বলে বিশেষজ্ঞদের মত !
লাগাতার জ্বরে ভুগলে, সর্দি, কাশি বুকের ঠান্ডাজনীত সমস্যা ক্রমে বাড়তে থাকলে এটিকে অস্বাভাবিক বিবেচনা করে দ্রুত ডাক্তারের স্মরাণাপন্ন হবার পরামর্শ দেন বিশেষজ্ঞরা । অবহেলার কারণে এ ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলেছেন চিকিৎসক ।
অতিমাত্রায় জ্বর বা ঠান্ডজনীত সমস্যাতে দীর্ঘদিন ভুগলে, অবহেলা না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেবার জন্য সৌদি প্রবাসীদের সতর্ক করা হচ্ছে ।
বার্তাকক্ষ : ডাকঘর সূত্র ও ছবি আরব নিউজ জনস্বার্থে : আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী





