বগুড়ার নন্দীগ্রামে চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে অব্যবাহতি ও নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
দায়িত্ব থেকে অব্যাবহতি দেয়া শিক্ষকরা হলেন, কুমিড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদ মাহমুদ ও ভরতেতুলিয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গির আলম। এবং নকলের দায়ে বহিস্কৃত পরীক্ষার্থী হলেন, নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার মিজানুর রহমান।
শনিবার নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে তাদের অব্যাবহতি ও বহিস্কার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. শরামিন আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।





