মানুষের শরীরে সঠিক পুষ্টির জোগান দিতে দুধের জুড়ি নাই। কিন্তু সেই দুধই হয়ে উঠতে পারে বিপদের কারণ! এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক একটি গবেষণা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বেশি দুধ পাওয়ার জন্য অনেক সময়ই গবাদি পশুদের নানা রকম স্টেরয়েড ও হরমোন ইনজেকশন দেওয়া হয়। এর থেকেই হতে পারে সমস্যা। সাধারণত দুধের জোগান বাড়াতে অক্সিটোসিন ইনজেকশন দেওয়া হয়। সেই দুধ বা দুধজাত সামগ্রী খেলে বড় ক্ষতি হতে পারে।

নারী-পুরুষের সকল জটিল ও গোপন রোগের চিকিৎসা করা হয়। দেশে ও বিদেশে ওষধ পাঠানো হয়।

দিল্লির চিফ ইনফার্টিলিটি ও আইভিএফ স্পেশালিস্ট ইন্দিরা আইভিএফ হাসপাতালের চিকিৎসক অরবিন্দ বৈদ্য জানাচ্ছেন, অক্সিটোসিন মেশানো দুধ খেলে গর্ভবতী মহিলাদের গর্ভপাত হতে পারে। অথবা তাঁরা বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে। শুধু তাই নয়, মহিলাদের দ্রুত ঋতুমতী হওয়া কিংবা ছেলেদের স্তন উদ্গমের মতো সমস্যাও এর ফলে হতে পারে। অক্সিটোসিন ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সমতাও নষ্ট করে দিতে পারে বলে তিনি জানিয়েছেন।

ওই প্রতিবেদনের দাবি, ৭০ শতাংশ ভারতীয় প্লাস্টিকের প্যাকেটের দুধ খান। প্লাস্টিকে বিপিএ থাকে যা পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই বন্ধ্যাত্বের সম্ভাবনা বাড়ায়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শমতো দুধ ভাল করে ফুটিয়ে খেলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এ ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত বলে তাঁরা জানিয়েছেন।