মেসার্স SRACO Human Resources Company (SHRC), উসমান বিন আফফান রোড, দাম্মাম, সৌদি আরব। সৌদি আরবে অবস্থানকারি কিছু বৈধ বাংলাদেশী কর্মী নিয়োগ করবে।
এটি একটি বৈধ সাপ্লাই কোম্পানি, এই কোম্পানি সৌদি আরবের বিভিন্ন শহরে বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্টানে কর্মী সাপ্লাই দিয়ে থাকে। কর্মিদের বেতন এই কোম্পানি নিজে শ্রমিকদের ব্যাংক একাউন্টে পরিশোধ করে।
কাফালার খরচ, ইকামা, ইনস্যুরেন্স, থাকা, খাওয়া এবং চুক্তি শেষে বিমান টিকেট কোম্পানি বহন করে। যেহেতু এই কোম্পানি কর্মিদের অন্যত্র ভাড়ায় খাটাবে তাই (গৃহকর্মী ব্যতীত) সকল পেশার লোক নিয়োগ করা হবে।





