পদ্মাবত চলচ্চিত্র দেখতে গিয়ে সিনেমা হলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাতানো বন্ধুর ধর্ষণের শিকার হলেন ১৯ বছর বয়সী এক তরুণী। এমনই অভিযোগ উঠল ভারতের তেলেঙ্গানার রাজধানী হায়দ্রবাদে।
দুই মাস আগে ২৩ বছর বয়সী কান্দাকাটলা ভিক্ষাপতির সঙ্গে আলাপ হয় মেয়েটির। সোমবার তারা প্রশান্ত সিনেমা হলে ‘পদ্মাবত’ দেখতে যাবেন বলে ঠিক করেন।
পুলিশ জানিয়েছে, ‘সিনেমা হলে খুব কম লোক ছিল। আর ওদের কাছাকাছি কেউ ছিল না। তারই সুযোগ নিয়েছে অভিযুক্ত।’
ধর্ষিতার যৌনাঙ্গের আঘাত গুরুতর। হাসপাতালে তার চিকিত্সা চলছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সুরক্ষায় গাফিলতির অভিযোগে ব্যবস্থা নেয়া হবে সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধেও।





