আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষায় প্রকাশ্য নকলের অভিযোগে ৭জন পরীক্ষার্থীর খাতা পুড়িয়ে ফেলেছেন কলা অনুষদের ডিন ও সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মোশাররফ শবনম।
বুধবার সন্ধ্যার পর এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে শুরু হয় তোলপাড় বৃহস্প্রতিবার দিনব্যাপী দফায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা । বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভবনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সঙ্গীত বিভাগের ‘লোক সঙ্গীত’ বিষয়ের মাস্টার্স প্রথম সেমিস্টারের ১০ মার্কসের মিডটার্ম পরীক্ষায় প্রকাশ্য নকল করেন অংশ নেওয়া সাত পরীক্ষার্থী। ওই ৭ পরীক্ষার্থীকে পরীক্ষার হলে না নিয়ে ডিন অফিসে নিয়ে পরীক্ষা নেওয়া হয়।
সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক সাদমান তাহারীফ প্রত্যয়ের উপস্থিতিতে প্রকাশ্যে নকলের মহোৎসবের চিত্র অণ্যান্ন শিক্ষার্থীদের নজরে এলে শুরু হয় বিক্ষোভ মিছিল। উত্তাল হয়ে উঠে বিশ^বিদ্যালয় ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিভাগীয় প্রধান ও ডিন মোশাররফ শবনম। তিনি নিজেও ঘটনাস্থলে এসে নকলের এমন উৎসব দেখতে পেরে ক্ষুব্ধ হন। পরে তিনি এসব পরীক্ষার্থীদের খাতা পুড়িয়ে ফেলেন।
ডিন ড.মোশাররফ শবনম এ প্রতিবেধককে বলেন, আমি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ১০ মার্কসের ওই মিডটার্ম পরীক্ষা বাতিল করি। একই সঙ্গে পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলে আগুনে পুড়িয়ে দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক সাদমান তাহারীফ প্রত্যয় নানা কারণে ইতোমধ্যেই আলোচিত-সমালোচিত। শিক্ষার্থীদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত এক মাস যাবত তার অধীনে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। কিন্তু এরপরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি





