শারিরিক প্রতিবন্ধী হলেও দমে যায়নি সুমাইয়া আক্তার। পায়ের আঙ্গুল দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছে সে। প্রবল ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাসের জোরেই এমনটা সম্ভব।

প্রতিবন্ধী জীবনকে স্বাভাবিক মেনে নিয়ে লেখা-পড়া করে অনেক বড় হতে চায় সুমাইয়া। আর দশটা ছেলে-মেয়ের মতো শারিরিক ভাবে পুরোপুরি সুস্থ্য না হলেও, সে দেখাতে চায় প্রতিবন্ধীরাও পারে।