সৌদি শ্রম মন্ত্রণালয় ১২ রকমের দোকানের দোকানিদের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন। কেবলমাত্র সৌদি বিক্রেতাদের জন্যই নির্দিষ্ট করে দিয়েছে ঐ পণ্যের দোকানগুলো। ফলে সৌদি প্রবাসীদের আবারো ব্যবসায়িক লাভলোকশানের মুখোমুখি হতে হবে। এতে উদ্বিগ্ন সৌদি প্রবাসীরা। বেকারত্বের হার বাড়ার আশঙ্কাও অনেকের।

সৌদি শ্রম মন্ত্রণালয় কর্তৃক নিষেধাজ্ঞার তালিকায় যে ধরণের পণ্যের দোকানগুলো রয়েছে সেগুলো হলো ১.নারী-পুরুষ, শিশুদের রেডিমেট সব কাপড়ের দোকান ২. আওয়ানি মঞ্জিলিয়া বা ক্রোকারিজ সামগ্রীর দোকান ৩. গাড়ির শোরুম বা বিক্রয়কেন্দ্র ৪. গাড়ির পার্টসের দোকান ৫.বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং বিদ্যুৎ চালিত সামগ্রীর দোকান ।

৬. হাসপাতাল সামগ্রী, যন্ত্রপাতির দোকান । ৭. চকোলেট বা মিষ্টান্ন জাতীয় দোকান ৮.বাড়ি বা গৃহ নির্মাণ সামগ্রী ৯. চশমার দোকান ১০. ঘড়ির দোকান ১১. কার্পেট, পাপোষ জাতীয় দোকান এবং ১২. ফার্নিচার বা ডেকোরেশনের দোকান।

এ নিষেধাজ্ঞার ফলে বিপুল সংখ্যক প্রবাসী যারা উপরোক্ত কাজগুলোর সঙ্গে গভীরভাবে যুক্ত আছে তারা বঞ্চিত হবেন মুক্ত ব্যবসায়িক অধিকার থেকে। এই নিয়ে প্রবাশীদের মধ্য চরম হতাশা নেমে এসেছে। অনেকের ধারণা এবার নিশ্চিত বেকার হতে হবে হাজারো প্রবাশীকে।