সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক হয়েও শিরোপার মুখ দেখেনি বাংলাদেশ। যদিও সিরিজটির শুরু থেকেই টাইগারদের পারফর্ম ছিল চোখ ধাঁধানো। গর্জন ছিল প্রবল। কিন্তু শেষের দিকে কেন জানি সবকিছু ঘোলাটে করে শেষ দুটি ম্যাচ হেরে স্বপ্নভঙ্গ হয় মাশরাফি বাহিনীর।
দুঃখজনক ব্যাপার হল, এ নিয়ে চারবারের মতো ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠেছে বাংলাদেশ। কিন্তু একটি বারও নিজেদের চেনাতে পারেনি। সেই রফিক থেকে মাশরাফি, কেউই পারেনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে। কিন্তু এবার কিছু একটা করার সুযোগ ছিল স্বাগতিকদের। কারণ বর্তমান শ্রীলঙ্কা দলটি অনেকটা আগোছালো।একদিকে অধিনায়কের ইনজুরি অন্যদিকে অভিজ্ঞ খেলোয়াড়ের (বেশ কয়েকজন) অনুপস্থিতি। সব মিলিয়ে কিছু ব্যাকফুটে ছিল দলটি। কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।
যদিও এ নিয়ে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বলেছেন, ‘এমন হার কষ্টের। এখন আমাদের একটাই টার্গেট টেস্ট জয়।কারণ একটি জয় সব কিছু ভুলিয়ে দিতে পারে। তাই আমাদের নজর চট্টগ্রামের দিকে।
ইনজুরির কারণে প্রথম টেস্টে দলের বাইরে থাকবেন সাকিব।
অন্যদিকে টেস্ট অধিনায়কের ইনজুরিতে দলের দায়িত্বভার এখন ভাইস ক্যাপ্টেন মাহমুদউল্লাহার হাতে। অর্থাৎ তার নেতৃত্বেই আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। আর নতুন দায়িত্ব কাঁধে নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে টাইগার অধিনায়ক রিয়াদ। বলেছেন, সাকিবের অভাবটা বেশ ভোগাবে। তবে নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছি।।
বুধবারের ম্যাচটিতে টাইগার একাদশে বেশ কয়েকটি পরির্বতন আসতে পারে। অভিষেক হতে পারে অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার নাঈম হাসানের। এছাড়া দলে ফিরতে পারেন মোসাদ্দেক-ইমরুল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মেহেদী মিরাজ, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ওপেনিং: তামিম ইকবাল-ইমরুল কায়েস
মিডলঅর্ডার: মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মেহেদী মিরাজ
লোয়ার অর্ডার: নাঈম হাসান, কামরুল হাসান রাব্বি, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।





