আজ ৩০ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা উনার বক্তব্যে বলেছেন- জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি।
তিনি বলেন- ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর সরকার গঠন করে পাঁচ বছরে আমরা পদার্পণ করেছি।
শেখ হাসিনা আরও বলেন, নৌকা মার্কায় আপনারা ভোট দিয়েছিলেন, বাংলার জনগণ
ভোট দিয়েছিলেন। আজকে বাংলার গ্রামে গ্রামে উন্নয়নের ছোঁয়া পড়েছে।
সামনে আমাদের জাতীয় নির্বাচন। বিগতবারের ন্যায় এবারও নৌকা মমার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিবেন।
প্রধানমন্ত্রী সকলের কাছে ভোট চাইলে
আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত লক্ষ লক্ষ জনতা দুই হাত তুলে আগামি নির্বাচনে নৌকায় ভোট দেয়ার প্রতিশ্রুতি দেয়।
প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন।সিলেটবাসী সব সময় আওয়ামীলীগের বিজয় নিশ্চিতে যেভাবে অগ্রণী ভুমিকা পালনন করেছেন, এবার ও নির্বাচনে সেভাবে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।





