সৌদি শ্রম মন্ত্রণালয় নিচের ১২ রকমের দোকানে কেবলমাত্র সৌদি বিক্রেতাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে । এই কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আরবি নতুন বছরে পুরোপুরি কার্যকর করা হবে বলে জানা গেছে ।

আইন শৃংখলা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে সৌদি করণের অংশ হিসেবে এসব কাজ একমাত্র সৌদিদের জন্য নিদিষ্ট করা হয়েছে। প্রবাসীরা কেউ এসব পেশায় যুক্ত হলে হতে পারে জেল জরিমানা। এমনকি দেশেও ফেরত পাঠানো হতে পারে। কি সেসব কাজ? জেনে নিন বিস্তারিত।

১.নারী-পুরুষ, শিশুদের রেডিমেট সব কাপড়ের দোকান
২. আওয়ানি মঞ্জিলিয়া বা ক্রোকারিজ সামগ্রীর দোকান
৩. গাড়ির শোরুম বা বিক্রয়কেন্দ্র
৪. গাড়ির পার্টসের দোকান

৫.বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং বিদ্যুৎ চালিত সামগ্রীর দোকান ।
৬. হাসপাতাল সামগ্রী, যন্ত্রপাতির দোকান ।
৭. চকোলেট বা মিষ্টান্ন জাতীয় দোকান
৮.বাড়ি বা গৃহ নির্মাণ সামগ্রী

৯. চশমার দোকান
১০. ঘড়ির দোকান
১১. কার্পেট, পাপোষ জাতীয় দোকান
১২. ফার্নিচার বা ডেকোরেশনের দোকান