সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট কিছু দোকানে প্রবাসীদের কাজের নিষেধাজ্ঞার ঘোষণায় দেশটিতে প্রবাসীদের শ্রমবাজার সঙ্কুচিত হচ্ছে।
সৌদি গেজেট জানিয়েছে, সৌদিকরণের ধারাবাহিকতায় এই ১২ রকমের দোকানে কেবল সৌদি নাগরিকরাই কাজ করতে পারবেন।
এসবের মধ্যে রয়েছে- সব ধরনের পোশাক তৈরির কাপড়ের, আওয়ানি মঞ্জিলিয়া বা তৈজসপত্রাদির, গাড়ির পার্টসের দোকান, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বিদ্যুৎ চালিত সামগ্রী, হাসপাতাল সামগ্রী, যন্ত্রপাতির এবং চকোলেট বা মিষ্টান্ন জাতীয় পণ্যের দোকান।
এছাড়া গাড়ির বিক্রয় কেন্দ্র, বাড়ি বা গৃহ নির্মাণ সামগ্রী, চশমা, ঘড়ি, কার্পেট ও পাপোশ জাতীয় পণ্য এবং আসবাব বা ডেকোরেশনের দোকানেও প্রবাসীরা কাজ করতে পারবেন না।





