শনিবার জেদ্দার প্রধান পশু মার্কেট হতে ১৩০ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। চলমান যৌথ অভিযানে গত ৫ নভেম্বর হতে এ পর্যন্ত ৪,৮০,৯১৯ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ হয়ে যাওয়াসহ কাজের বিধিমালা লঙ্ঘন ও বিভিন্ন অভিযোগ রয়েছে।

৯৭২ জনকে অবৈধদের পরিবহন ও আশ্রয় দেয়ার জন্য আটক করা হয়, এদের মাঝে ১৫১ জন সৌদি।

ইতোমধ্যে ১,০৯,৬৬২ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, ৮৩,০৯৩ জনকে শাস্তি দেয়া হয়েছে এবং ৭১,৭৪৯ জনকে নিজ দূতাবাসে ট্রাভেল ডকুমেন্টের জন্য হস্তান্তর করা হয়েছে।