গর্ভকালীন সময়ে চিকিৎসকরা গর্ভবতী মায়েদের কিছু ক্রিম ও তেল সাজেস্ট করে থাকেন। এক্ষেত্রে আপনি একজন গাইনী বিশেষজ্ঞের সাথে সরাসরি যোগাযোগ করে এগুলোর নাম জেনে নিতে পারেন।

এছাড়া প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহারেও এই ফাটা দাগ পুরোপুরি নির্মূল না হলেও কিছুটা হালকা হতে সহায়তা করে। নিচে এই বিষয়ক পোস্ট দেয়া হল, দেখে নিন। ধন্যবাদ

আমাদের শরীরের ত্বকের বিভিন্ন অংশে বাড়তি ওজন এবং গর্ভপাত সময়ে নারীদের তলপেটে চামড়ার টানজনিত কারণে ফাটা দাগ পড়ে থাকে। এ ফাটা দাগ পেটের প্রাচীর, কোমর, হাত, ঘাড়, হাঁটুর পেছনে, উরু এমনকি বুকেও দেখা যায়। ত্বকের এ ফাটা দাগ দূর করার জন্য কিছু পরামর্শ দেয়া হলো :

* গ্লাইকোলিক এসিডযুক্ত প্রসাধনী, যেমন টোনার, ক্লিনজার ও ময়শ্চারাইজার ইত্যাদি ব্যবহার করুন। এ এসিড ফাটা দাগ নির্মূলে সহায়ক ভূমিকা রাখে।

* ভিটামিন সি-সমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন। দিনে তিনবার ফাটা দাগের ওপর ম্যাসাজ করুন। ভিটামিন সি-সমৃদ্ধ ক্রিম না পেলে ভিটামিন সিযুক্ত সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট খেতে হবে।

* প্রতিদিন তিনবার ফাটা স্থানের ওপর ডিমের সাদা অংশ ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন। যত দিন দাগটি নির্মূল না হয়, ততদিন এ পদ্ধতিটি ফাটা চামড়ায় প্রয়োগ করুন।

* শরীরের ফাটা দাগ নির্মূল করতে এক টুকরা লেবু নিয়ে দাগের ওপর ১৫ মিনিট ধরে ম্যাসাজ করতে পারেন।

* ফাটা দাগ নির্মূলে বিভিন্ন ধরনের তেল মিশিয়ে দাগের ওপর প্রতিদিন ১০ মিনিট ধরে ম্যাসাজ করুন।

* চিনি, লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব বানিয়ে তা প্রতিদিন ফাটা দাগের ওপর ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন।

* একটি আলু নিয়ে তা মোটা করে দুই টুকরা করে ফাটা দাগের ওপর কিছুক্ষণ ম্যাসাজ করুন। আলুর রস ভালো মতো ফাটা স্থানে লাগার পর ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন