ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মাসুদ রানা নামের এক ব্যক্তির ঘর থেকে গতকাল রবিবার সন্ধ্যায় র্যাব ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র্যাব।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।র্যাব ৮,
ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে মাসুদ রানার ঘর থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২০১০ সালের পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের ১৪ ধারায় মাসুদ রানাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।





