আত্মহত্যা মহাপাপ!!!!যা নিজেই আত্মহনন করা হয়।অথচ আমরা যারা মুসলিম,আমরা হলাম বীরের জাতি।ঋণ সাহাবীরাও থাকতেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এমন সাহাবী ও ছিলেন যাদের উনুনে আগুন জ্বালানোর কিছু ছিলো না।

তারা ঋণের বুঝা সইতে না পেরে বেশি বেশি করে নফল নামায আদায় করতেন মসজিদে গিয়ে আর আস্তাগফার পড়তেন।
আল্লাহ তাদের একটা পর্যায়ে ঋণের চাপ থেকে উদ্ধার করতেন।

কিন্তু কই তারা কেউ তো আত্মহনন করতেন না।
কিন্তু তারা তো অনেকেই ছিলেন শূন্য আমি আপনার তো যাই হোক মাস ফুড়ালে ২০- ৩০ হাজার পকেটে ঢুকছে।
আরে আজকাল ভিক্ষুকদের অতো ব্যাংকে ছোট খাটো একটা ডিপোজিট থাকে।
আর আমরা তো শ্রম দিয়ে টাকা কামাচ্ছি।

সর্বোপরি এটাই বলবো প্রবাসি ভাইদের, সূরা তওবার ১১১ নাম্বার আয়াত ও এর তর্জমা পড়ে দেখুন আমরা চুক্তিবদ্ধ আল্লাহর সাথে এই মর্মে যে,আমরা আল্লাহর রাস্তায় জান ও মাল দিবো বিনিময়ে আমরা জান্নাত পাবো।
আর আল্লাহ এটাকে উত্তম ব্যবসা বলেছেন।

আর এমন একজন আমাদের পুরস্কারের ঘোষণা দিয়েছেন,যে এই বিষয়ে আমাদের কোন বিন্দু পরিমাণ চিন্তা করতে হবে না।
কারণ উনার চাইতে ওয়াদা রক্ষা আর বেশি কে করতে পারবে।
যিনি মহামহিম, চিরঞ্জীব।

সো আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দিয়ো ভাইয়েরা।
শয়তানের ধোকায় কেউ পইড়েন না

মো: হাবিবুর রহমান সম্রাট, মালয়েশিয়া প্রবাসী।