জেলার হরিণাকুন্ডুতে মনিরা খাতুন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মনিরা খাতুন সোহাগপুর গ্রামের কৃষক মোজাম উদ্দিনের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ ঘরের আড়ায় লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মামলায় মনিরার মৃত্যুর কারণ হিসেবে মানসিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এলাকাবাসী জানায়, প্রেম ঘটিত কারণে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

এদিকে মনিরা খাতুনের মৃত্যুতে তার স্কুলের সহপাঠী, পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।