ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। টসে হেরে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। খেলার ৪২ তম ওভারে মোস্তাফিজের বলে শর্ট কভারে ঠেলে দেন দিনেশ চান্দিমাল। খুব কঠিন বল ছিলো না।
তবে সেটাকে ঠিক মতো তালুবন্দি করতে পারলেন না সাকিব আল হাসান। শুধু তাই নয়, বাঁহাতের আঙুল উল্টোভাবে মাটিতে লেগে আহত হন তিনি।
ব্যথায় মাঠেই লুটিয়ে পড়েন। চিকিৎসকরা মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর হাতে বরফ চেপে মাঠ ছাড়েন সাকিব। ম্যাচে পাঁচ ওভার বল করে ২০ রান দিয়েছেন সাকিব। কোন উইকেট পাননি। তার পরিবর্তে মাঠে ফিল্ডিং করতে নেমেছেন নাসির হোসেন।
এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)এ বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল অলরাউন্ডার সাকিব আল হাসান। সাত বছর খেলেছেন কিং খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এ বছর কিং খানের কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয় সাকিবকে।
সাত বছর পর সাকিবকে আজ আবার যেতে হয় নিলামের হাতুড়ির নিচে। আইপিএলে এবারের মৌসুমে তাকে দুই কোটি রুপিতে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
সাকিবকে কিনতে লড়াইয়ে নামে রাজস্থান র্যায়েলস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত তাকে হায়দরাবাদ কিনতে সক্ষম হয়।





