নাটোরের বড়াইগ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্রী (৯) ধর্ষণ মামলার একমাত্র আসামি একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাহবুর রহমানকে (১৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার ভোরে পুলিশ অভিযুক্ত মাহবুরকে উপজেলার বনপাড়া পৌর শহরের পূর্ব হারোয়া থেকে গ্রেফতার করেছে। মাহবুর ওই এলাকার চাঁন প্রামাণিকের ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের ছাত্র।
মামলার আরজি সূত্রে ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক শামীম হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি গ্রেপ্তার মাহবুবের মামাতো ভাইয়ের মেয়ে।
বৃহস্পতিবার বিকেলে বাড়িতে কেউ না থাকায় কিশোর মাহবুব মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেয় মাহবুব। শিশুটি পরে বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। তখন তার মাকে ঘটনা খুলে বলে শিশুটি। পরে শিশুটির বাবা বড়াইগ্রাম থানায় মাহবুবকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন জানান, এ ঘটনায় থানায় মামলার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহবুব ধর্ষণের কথা স্বীকার করেছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





