মালয়েশিয়ার shanghai baoye group( malaysia) sdn bhd 1189550-P নামে একটি ভূয়া কন্সট্রাকশন কম্পানি প্রায় ২৫০ জন বাংলাদেশিকে একটি হল রুমে আটকিয়ে রেখেছে কলিং ভিসায় এনে। এরা মূলত সাল্পাই কম্পানি, এদের নিজেদের কোন কন্সট্রাকশন প্রজেক্ট নাই।
প্রায় ২ মাস ধরে ১৫০ জনের মতো মানুষ কে কাজ না দিয়ে একটি হল রুমে আটকিয়ে রেখেছে কুয়ালালামপুরের কাছেই সারডাং সিটি পাছার মালাম এলাকায়।
গত ২ দিন আগে বাংলাদেশ থেকে নতুন করে আরো ১শতের বেশি শ্রমিক এনে একই রুমে আটকিয়ে রেখেছে, পরিস্থিতি এই রকম যে রুমে ঘুমানো তো দূরের কথা দাড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছে পযার্প্ত জায়গা না থাকায়।
কাজ না দিলেও দিনে ১ বেলা ফ্রি খাবার দিচ্ছে কম্পানির পক্ষ থেকে।
যারা ২ মাসে আগে এসেছে তাদের মধ্যে থেকে কিছু শ্রমিককে কাজ দিয়েছে অন্য কম্পানিতে, ভাবতেছেন তাহলে তো কয়েক জন ভাল আছে?
তাদের বেসিক বেতন ধরা হয়েছে ১ হাজার রিংগিত, ওটি ৫ রিংগিত ঘন্টায়।
১ হাজার বেসিকে সরকারি নিয়মে ওটি আসে ৭.২০ পয়সা।
আমার জানা মতে মালয়েশিয়া কোথায়ও কন্সট্রাকশন কাজে ১০০০ রিংগিত বেসিক নাই।
কারণ এই সব বিষয়ের এমন কোন বিষয় নাই যা আমি জানি না।
প্রশ্ন ১- বাংলাদেশ হাই-কমিশনের দ্বায়ীত্ব ছিল এপ্রোভাল অনুমোদন করার আগে কম্পানির ভিজিট করা, কি কাজ ও থাকার রুম টিক আছে কি না তা দেখা কিন্তু সত্ কর্মকতারা সরকারি টাকায় গাড়ির তেল কিনে ঐ জায়গায় গেলে সরকারি টাকার অপচয় হবে চিন্তা করে ভিজিট না করেই কিছু টাকা ঘুষ নিয়ে অনুমোদন দিয়ে দিয়েছে।
আপনি ভাবতেছেন এরা ঘুষখোর? আরে না এরা তো সরকারি তেলের খরচের টাকা বাচাল তা দিয়ে পদ্মা সেতু হবে।
প্রশ্ন২- #কেদারসিস এজেন্সি মানুষ গুলোকে পাঠিয়েছে, যেখানে ইতিমধ্যে অনেক শ্রমিক কষ্টে আছে তা জেনেও কেন আবার একই কম্পানিতে শ্রমিক পাঠাতে হল?
ব্যবসা করবেন ভাল কথা কিন্তু একটু সত ভাবে করেন।
এরাও তো মানুষ, গরিব হোক তারপরও তো নিজ দেশের মানুষ, এদেরও তো পরিবার আছে।





