নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাইকারটেক এলাকা থেকে বস্তাবন্দী অজ্ঞাত (১২) এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নে কাইকারটেক ব্রীজের পূর্বপাশে ব্রীজের ঢাল থেকে শুক্রবার সকাল দশটায় ১২/১৩ বছরের এক কিশোরীর বস্তাবন্দী, হাত-পা বাধা এবং মুখে কষ্টিপ লাগানো অজ্ঞাত লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
কিশোরীর পরনে নীল আকাশী রঙ্গের সালোয়ার কামিজ পরিহিত। সাদা প্লাষ্টিকের বস্তায় লাশটি বাধা ছিল। ধারনা করা হচ্ছে কে বা কারা এ কিশোরিকে হত্যা করে বস্তায় ভরে ব্রীজের ঢালে ফেরে রেখে যায়। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ওসি মোর্শেদ আলম বলেন, মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজের ঢাল থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জহাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।





