আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামে যুব টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগে সবকটি উইকেট হারিয়ে ২৬৫ রান করে ভারত।

২৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেটের পতন ঘটতে থাকে বাংলার যুবাদের। ১৩৪ রানে অল আউট হয় বাংলাদেশ। পিনাক করেন ৪৩ এবং আফিফ করেন ১৮ রান। ভারতের কাছে ১৩১ রানের বিশাল ব্যবধানে হেরে এই আসর থেকে বিদায় নিল বাংলার যুবারা।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরটা ভালো করতে পারেনি টিম-ইন্ডিয়াও। দলীয় ১৬ রানে সাজঘরে ফিরে যায় মানজোট কালরা। রবিউল হক তাকে ফিরানোর আগে তিনি করেন ১৩ বলে ৯ রান। এরপরেই ভারতের রানের চাকা সচল রাখে প্রর্থিব সাহা। তবে দলীয় ১০২ রানে কাজী অনিকের বলে বোল্ড হয়ে যায় প্রার্থিব। কিন্তু শুভম্যান গিলের ৯৪ বলের ৪৬ রানের ইনিংসটি ভারতকে লড়াকু স্কোর এনে দেয়। এছারা অভিষেক শর্মা ও হরবিবেক দেসাই ছাড়া কেউই দুইয়ের কোঠা পূরণ করতে পারেনি।

এদিকে দশ ওভার বল করে কাজী অনিক ৪৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৩৪/১০ ( ৪২.১ওভার)
ভারত: ২৫৬/১০(৪৯.২ওভার)
টার্গেট: ২৬৬।

ভারত একাদশ: প্রার্থিব সাহা,মনজোট কালরা, শুভম্যান, হরবিকক দেসাই, রিয়ান পারাগ, অভিষেক শর্মা, অনুষ্ফ সুধাকর রায়, কমলেশ নগরকোটী, শিবম মভি, শিভা সিং, ইশান পোরেল।

বাংলাদেশ একাদশ: পিনাক ঘোষ, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তৌহিদ হিরোদ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, কাজী ওনিক, হাসান মাহমুদ, রবিউল হক।