বাড়ি ফিরে দেখেন- রাতে প্রাথমিক শিক্ষিকার স্বামী ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন। কিছু দূর গিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফিরে আসেন তিনি।
বাড়িতে ফিরে দেখেন শিক্ষা কর্মকর্তার সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় স্ত্রী। পরে এলাকাবাসীর সহায়তায় তাঁদের আটক করেন। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার রাতে খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া শিক্ষিকার স্বামী বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে দুজনকে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার বলেন, তিনি দুজনের গ্রেপ্তারের খবরটি শুক্রবার সকালে শুনেছেন।
কিন্তু অফিস ছুটি থাকায় তাঁদের বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অফিস খুললে রোববার তাঁদের সাময়িক বরখাস্ত করা হবে। এরপর বিধি অনুযায়ী অন্য পদক্ষেপ নেওয়া হবে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





