নারায়ণগঞ্জ আদালতপাড়ার আইনজীবীদের প্রচণ্ড ধাক্কাধাক্কিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বাম পায়ের জুতা হারিয়ে গেছে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) শাহ জালাল।
পরে ডান পায়ের এক জুতা পরা অবস্থায়ই তৈমূর আলমকে ফতুল্লা মডেল থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি তখন ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিনের নজরে এলে তৈমূর আলমকে ৬০০ টাকা দিয়ে এক জোড়া বাটার স্যান্ডেল কিনে দেয়া হয়।





