বাংলাদেশে কি অারেক বার জন্ম নিবে অান্তজাতীক ক্রিকেটে ১০ হাজার রান এবং ৫০০ উইকেট নেওয়ার মত কনো অলরাউন্ডার? সেটা হয়ত ভবিষ্যৎই বলবে তবে বর্তমান সময়েই রয়েছে একজন।
৫০০ উইকেট না পেলেও তার দাড় প্রান্তে দাড়িয়ে সাকিব অাল হাসান। ত্রিদেশী সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে চমৎকার ব্যাটিং করেছে সাকিব অাল হাসান।
প্রথম ম্যাচে ও চমৎকার খেলেছেন তিনি। ব্যাট হাতে ৩৭ রান এবং বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। অার দ্বিতীয় ম্যাচে ৬৭ রানের পাশে ৩ উইকেট। তবে ৬৭ রান করে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে ১০ হাজার রান করেছেন তিনি।
সাকিবের উপরের রয়েছে একমাত্র তামিম ইকবাল। তবে তামিমের থেকে অনেক এগিয়ে সাকিব। তার কারন ১০ হাজার রানের পাশে রয়েছে ৪৯৩ উইকেট। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে অান্তজাতীক ক্রিকেটে ১০ হাজার রান এবং ৫০০ উইকেটের রেকর্ডের সামনে দাড়িয়ে তিনি।





