নভেম্বরবাড়ি বাড়ি কাজ করে কোনো রকমে দিন পার করেন তিনি। আবার তিনিই নাকি বিশ্বের অন্যতম ধনী মহিলা! বিল গেটসের সঞ্চিত সম্পত্তির পরিমাণ এক লাখ কোটি টাকার কাছাকাছি।

আর কানপুরের গৃহপরিচারিকা ঊর্মিলা যাদবের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, ৯,৫৭১,১৬,৯৮,৬৪৭ টাকা! অবশ্য বাস্তবে ঊর্মিলা এত টাকা জমাননি। ব্যাংকের একটা ’ছোট্ট’ ভুলে তিনি ক্ষণিকের জন্য বিত্তবান হয়েছিলেন।

ঊর্মিলার অ্যাকাউন্টে টাকার পরিমাণ দেখে চোখ কপালে উঠেছিল ব্যাংক অফিসারদের। সঙ্গে সঙ্গেই তার বুঝতে পারেন, বড়সড় ভুল হচ্ছে কোথাও। ভুল শুধরোতে সময় লাগল ঘণ্টা তিনেক। হ্যাঁ, ওই তিন ঘণ্টার জন্যই ভাগ্যবতী হতে পেরেছিলেন তিনি।

জানা গেছে, কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ’জন ধন যোজনা’য় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় ২০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন ঊর্মিলা।
হঠাৎই দেখেন তার মোবাইলে ব্যাংকের একটি খুদেবার্তা এসেছে। তাতে দেখা যাচ্ছে, বিরাট অংকের টাকা জমা পড়েছে তার অ্যাকাউন্টে।