মা হচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। আগামী জুনে তার ও সঙ্গী ক্লার্ক গাইফোর্ডের ঘর আলোকিত করে আসবে এ সন্তান। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় ৩৭ বছর বয়সী আর্ডার্ন এই শুভ সংবাদ জানান নিউজিল্যান্ডবাসীকে।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনটি বড়শির ছবি দিয়ে (পাশাপাশি দুটি বড় বড়শি, এর মধ্যে একটি বড় বড়শির ভেতর একটি ছোট বড়শি) নিজের গর্ভধারণের খবর জানান তিনি। তারপরই নিউজিল্যান্ডজুড়ে হইচই পড়ে যায়। মাতৃত্বের আভাস আগামী ছয় মাসের জন্য ছুটিতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রায় দেড় শতাব্দীরও বেশি ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ এই প্রধানমন্ত্রী।
১৮৫৬ সালের পর ৩৭ বছর বয়সী জেসিন্ডা অডার্ন নিউজিল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত অক্টোবরে। মধ্য-বামপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠন করে তিনি ক্ষমতায় এসেছিলেন।এসময় তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টি ভঙ্গিতে, মা হিসেবে আমার নতুন ভূমিকার ব্যাপারে আমি বেশ অগ্রসর। তবে প্রধানমন্ত্রী হিসেবে আমার কাজ ও দায়িত্বের প্রতিও আমি সমান দৃষ্টি দিচ্ছি।’
মাতৃত্বের আভাস আগামী ছয় মাসের জন্য ছুটিতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।আগামী জুনে তার ও সঙ্গী ক্লার্ক গাইফোর্ডের ঘর আলোকিত করে আসবে এ সন্তান।





