গোপালগঞ্জের নিভৃত গ্রামের কিশোর আরমানুল ইসলাম। উড়োজাহাজ বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। শুধু প্লেন দেখতে নয়, তাকে দেখতেও প্রতিদিন ভিড় করছেন আশপাশের গ্রামের মানুষ।

আরমানুল ইসলাম জেলার কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের মো. হাফিজুর রহমান সমাদ্দারের একমাত্র ছেলে। তিনি একই উপজেলার রামদিয়া এসকে কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

২০০১ সালের ১ আগস্ট রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন আরমান। বাবার চাকরির সুবাদে ২০১৭ সালের বাগেরহাট জেলার বেতাগা ইউনাইটেড হাইস্কুল থেকে এসএসসি পাস করেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন