তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম তার নতুন এক সহকারীকে নিয়োগ দিয়েছেন। তারানার নতুন সহকারীর নাম (ব্যক্তিগত কর্মকর্তা) পূর্ণিমা শীল।এনিয়ে বুধবার নিজের ফেইসবুকে বেশ ঘটা করে স্ট্যাটাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি লিখেছেন, মনে পড়ে সেই পূর্ণিমাকে? ২০০১ এর ১ অক্টোবর নির্বাচন-পরবর্তী বিএনপি-জামায়াতের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিলো ১৪ বছরের মেয়েটি। হ্যাঁ, আমি সিরাজগঞ্জের সেই পূর্ণিমা শীলের কথা বলছি। আজ আমি গর্বিত, আমি পূর্ণিমাকে আমার ‘পার্সোনাল অফিসার’ হিসাবে নিয়োগ দিলাম। পূর্ণিমা, তোমাকে আমরা ভুলে যাইনি। জীবনের অন্ধকার রূপ তুমি দেখেছো, আলোর জগতে তোমায় স্বাগতম… শুরু হোক নতুন পথচলা। তোমাকে অভিবাদন প্রিয় পূর্ণিমা।

এই পূর্ণিমা সেই পূর্ণিমা যাকে গণ ধর্ষণের সময় তার বাবা বলেছিলেন “আমার মেয়েটা অনেক ছোট, ১’জন ১’জন করে আস বাপু,মেয়েটা মরে যাবে””!!

 

ফেসবুক পেজে এ সংক্রান্ত কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি। তাতে পূর্ণিমার প্রতি তারানার ভালোবাসার চিত্র ফুটে উঠেছে।